• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

দেশ টিভি ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৬, ১৫:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে টিকা আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়নে অর্থের কোনো সমস্যা হবে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সরকার ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জরিমানা থেকে আদায় করা অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া অসচ্ছল ব্যক্তিদের পরিবারের মধ্যে বিতরণের প্রস্তাব করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তবে ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। নাগরিকেরা সচেতন না হলে সরকারের একক প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।

ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিরোধী দলের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি দেখা যায়নি। বরং তাদের লং মার্চের কারণে জনভোগান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর সমস্যা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, হকার ও অটোরিকশা রাজধানীর অন্যতম প্রধান দুটি সমস্যা। হকার ও অটোরিকশাচালকদের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো সমাধান হয়নি। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে উদ্যোগ নিলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু এখন বছরজুড়ে জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। হাসপাতালগুলোতে গেলে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। অনেক রোগীকে হাসপাতালের বারান্দা, মেঝে ও সিঁড়ির নিচে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত অভিযানে জরিমানা থেকে আদায় করা অর্থ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া অসচ্ছল ব্যক্তিদের পরিবারকে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত। বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে জনস্বাস্থ্যের ঝুঁকি না থাকলে ডেঙ্গুর টিকা কেনার বিষয়টিও সরকারের বিবেচনা করা প্রয়োজন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, অতীতে ডেঙ্গু চিকিৎসা, মশা মারার ওষুধ কেনা, পরীক্ষার সরঞ্জাম সরবরাহ এবং নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সরকার স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে কবি নজরুল সরকারি কলেজের সরকারি দল।

আরও পড়ুন

কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

রাজনৈতিক লড়াই শেষে এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে: পানিসম্পদমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মো. আতিকুর রহমান, প্রতীক ইজাজ, মো. মেহেদী হাসান ও জেনিয়া কবির সূচনা।

এমএম/

  • ডিএসসিসি
  • প্রশাসক
  • মো. আবদুস সালাম
এ সম্পর্কিত আরও খবর
আমিরাতে জনতা ব্যাংকের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া, প্রশাসক নিয়োগ
আমিরাতে জনতা ব্যাংকের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া, প্রশাসক নিয়োগ
শকুনি লেক রক্ষায় মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি
শকুনি লেক রক্ষায় মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি
বান্দরবানে নতুন ডিসি নাজনীন সুলতানা
বান্দরবানে নতুন ডিসি নাজনীন সুলতানা
ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের
ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।